নাটোরে আব্দুর রহমান গণ পাঠাগার উদ্যোগে শিক্ষার্থীদেরকে সাঁতার প্রশিক্ষণ ও তাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে শহরের তেবাড়িয়া মহল্লায় অবস্থিত আব্দুর রহমান গণ পাঠাগারের উদ্যোগে এই কর্মসূচী গ্রহণ করা হয়।
গণ পাঠাগারের সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাকিম বলেন, শহরের অধিকাংশ শিক্ষার্থীরা সাতার জানেনা। ফলে বিভিন্ন পানি অঞ্চলে সফরে গিয়ে অনেকে নদী ,খাল-বিল এবং হাওড় এলাকায় দূর্ঘটনার শিকার হয়। তাই নিজেকে রক্ষায় সাঁতার শেখা খুবই জরুরী।
শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ
তিনি আরো বলেন, সাতার একটি গুরুত্বপূর্ণ শারীরিক ব্যায়াম। তাই এলাকার সকল শিক্ষার্থীদের সাঁতার না শেখা পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে।
স্কুল ছুটির দিনে এলাকার বিভিন্ন বয়সের শিক্ষার্থীদেরকে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রয়োজনে এ কর্মসূচী আরও প্রসারতা হতে পারে বলেও জানান তিনি।
এর আগে আব্দুর রহমান গণ পাঠাগারের পক্ষ থেকে পার্শ্ববর্তী খুরশিদুল আলম মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান গণ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি নাটোর সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ ফজলুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন,
কোষাধ্যক্ষ মজির উদ্দিন মোল্লা, সহ সভাপতি কামাল ইবনে সবুজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।