গতকাল সকালে এসএসসি ২০২৬ সালের ফল প্রকাশ হয়েছে। এ বছর ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি। এ বছর এসএসসি পরীক্ষায় মোট ৩০ হাজার ৪০২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এছাড়া ৬৬৯টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফলে এ চিত্র দেখা গেছে।
তবে, গত বছরের তুলনায় এ
বছর শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত বছর ১৩৪টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী
পাশ করেনি। এ বছর সেই সংখ্যা বেড়ে ৩১২টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে শূন্য পাশ প্রতিষ্ঠানের
সংখ্যা বেড়েছে ১৭৮টি। অন্যদিকে, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে।
৯টি সাধারণ বোর্ডে ৫৭ প্রতিষ্ঠানে
কেউ পাশ করেনি।
এ বছর নয়টি সাধারণ শিক্ষা
বোর্ডে ৫৭টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি। এর মধ্যে শূন্য পাশ প্রতিষ্ঠানের
সংখ্যা সবচেয়ে বেশি দিনাজপুর শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ১৮টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী
পাশ করতে পারেনি।
এরপর যশোর শিক্ষা বোর্ডে
১১টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি। চট্টগ্রামে আটটি, ঢাকায় ছয়টি, রাজশাহী
ও বরিশালে পাঁচটি করে এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চারটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী
পাশ করেনি।
অন্যদিকে, সিলেট ও কুমিল্লা
শিক্ষা বোর্ডে এ বছর কোনো শূন্য পাশ প্রতিষ্ঠান নেই।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের
অধীন ২৯টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি।