দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম বর্ষে পদার্পণ উপলক্ষে বগুড়ার গাবতলী প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান।
দৈনিক করতোয়ার গাবতলী উপজেলা প্রতিনিধি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, গাবতলী প্রেসক্লাবের সভাপতি রায়হান রানা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এর আর ইসলাম রাখু এবং পৌর ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাবতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল আকন্দ। এ ছাড়া বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সহ-সভাপতি সামিউল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক রিপন মিয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মিয়া, কোষাধ্যক্ষ তোহাব রহমান, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর আলম লাকী, বিপ্লব রহমান, সাংবাদিক বীর বিক্রম ও রাব্বীসহ অন্যরা।
বক্তারা বলেন, দীর্ঘ পথচলায় দৈনিক করতোয়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং জনস্বার্থে সংবাদ প্রকাশের ক্ষেত্রে পত্রিকাটি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে গাবতলী প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দৈনিক করতোয়ার ৫১তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।