নওগাঁর আত্রাইয়ে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) উপজেলার মসজিদ ও ধর্মীয় প্রতিনিধির
হাতে চারা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরুজ্জামান।
এ সময় তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মসজিদ ও ধর্মীয়
প্রতিষ্ঠান প্রাঙ্গণকে সবুজায়নের লক্ষ্যে যৌথ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আকবর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।