বগুড়ার টিএমএসএস মিলনায়তনে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেট ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডাব্লিউ এফ) বগুড়া মহানগরী ও জেলা শাখার ব্যবসায়ী সমাবেশ জেলা সভাপতি নূর মোহাম্মাদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে আই বি ডাব্লিউ এফ বগুড়া মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এরশাদুল বারী এরশাদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মো: শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার প্রধান উপদেস্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, কেন্দ্রীয় সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, হুমায়ন কবির পাটোয়ারী, সেলিম রেজা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নগর সেক্রেটারী মামুনুর রশিদ , মহররম আলী, আব্দুল বাসেত, জেলা সেক্রেটারী শাহানুর ইসলাম রনি, আব্দুল ওহাব প্রমুখ। সমাবেশে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী ব্যবসা বান্ধব সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করার সকলের প্রতি আহবান জানান।