বগুড়া সদর থানা পুলিশ মহানগরের মাটিডালী বিমান মোড়ে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ মোঃ রফিক (৩২) নামের মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত শনিবার (৫ আগস্ট) রাত ১০ টার সময় মাটিডালী বিমান মোড় মাহাথীর হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারী মোঃ রফিক কুড়িগ্রাম জেলার নগেশ্বরী উপজেলার আজমাতা (নারীভিটা) এলাকার মোঃ আকবর আলীর ছেলে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি সাদা রংয়ের নিশান প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৯-৩৮৪৮) জব্দ করা হয়েছে।
পুলিশ জানায় গ্রেপ্তারকৃত মাদক কারবারী মোঃ রফিকের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দয়ের করা হয়েছে।