নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন মো. আবুল বাশার বাদশা। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগকে পুঁজি করে ইউনিয়নের নেতৃত্বে আসতে চান তিনি। ছাত্রদলের রাজনীতি দিয়ে পথচলা শুরু করে বর্তমানে বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এই নেতা।
মো. আবুল বাশার বাদশা বিরিশিরি ইউনিয়নের শিরবির গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত জহুর উদ্দিন। পারিবারিকভাবেও বিএনপির রাজনীতির সঙ্গে তাঁর গভীর সম্পৃক্ততা রয়েছে। তাঁর সহোদর চাচা বিরিশিরি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং দীর্ঘ ৩৫ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন। সেই রাজনৈতিক ঐতিহ্য ও পারিবারিক আদর্শকে ধারণ করেই আবুল বাশার বাদশার রাজনৈতিক পথচলা।
ছাত্রদল থেকে বিএনপির সাংগঠনিক দায়িত্বে রাজনৈতিক জীবনের শুরুতে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন আবুল বাশার বাদশা। পরবর্তী সময়ে যুবদলের রাজনীতিতে সক্রিয় হয়ে ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। তিনি বিরিশিরি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে আট বছর দায়িত্ব পালন করেন। এরপর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন।
দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার ধারাবাহিকতায় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি দুর্গাপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি বিভিন্ন সময়ে রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বলে তাঁর রাজনৈতিক সহকর্মীরা দাবি করেন।
ছাত্রদলের নেতা থেকে যুবদল হয়ে বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে উঠে আসা আবুল বাশার বাদশাকে তৃণমূলের পরীক্ষিত নেতা হিসেবে উল্লেখ করছেন তাঁর অনুসারীরা।
তৃণমূলের নেতৃত্বে আসার প্রত্যাশা বিরিশিরি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেলে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চান আবুল বাশার বাদশা। ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের ভূমিকা এবং ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশার অন্যতম ভিত্তি বলে মনে করছেন তাঁর সমর্থকেরা। দলীয় মনোনয়ন পেলে বিএনপির আদর্শ ও সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে বিরিশিরি ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা
রাজনৈতিক অঙ্গনে তাঁর দীর্ঘদিনের ভূমিকা এবং ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশার অন্যতম ভিত্তি বলে মনে করছেন তাঁর সমর্থকেরা। দলীয় মনোনয়ন পেলে বিএনপির আদর্শ ও সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে বিরিশিরি ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা তাঁর।
মো. আবুল বাশার বাদশা, পিতা মৃত জহুর উদ্দিন, গ্রাম শিরবির, ৪ নম্বর বিরিশিরি ইউনিয়ন। সহোদর তিন ভাই ও তিন বোন। সাবেক ছাত্রদল ও যুবদল নেতা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরিশিরি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের অবস্থান তুলে ধরছেন তিনি। এখন দলীয় সিদ্ধান্ত ও মনোনয়নের অপেক্ষায়