নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের ব্যানারে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত কার্যক্রমের অংশ হিসেবে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী তাহমিনা সারমিন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে পৌরসভার দক্ষিণ চকযদু ৭ নম্বর ওয়ার্ডের হাটখোলার চারপাশের বিভিন্ন ড্রেন ও দীর্ঘদিন ধরে পড়ে থাকা ময়লার স্তুপ পরিষ্কারের মাধ্যমে মশক নিধন স্প্রে ছিটানো হয়।
হাটখোলা পরিদর্শনের সময় পৌর প্রশাসক তাহমিনা সারমিন বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এসময় ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, উপসহরী প্রকৌশলী আব্দুস ছালাম, অফিস সহকারী ফারুক হোসেন, পৌরসভার কেশিয়ার আল মাছুম ফেরদৌস, ভারপ্রাপ্ত কনজারভেশন ইন্সপেক্টর মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।