বগুড়া জেলা ছাত্রদলের অধীনস্থ ধুনট উপজেলা ছাত্রদলের আওতাধীন গোপালনগর, মথুরাপুর ও চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ।
সম্মেলনে বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
এ সময় ধুনট উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।