আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু নিবিড় গণসংযোগ ও পথসভা করেছেন।
(সোমবার) সাপাহার সদর এলাকার স্থানীয় কাঁচাবাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাকালে আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু বাজারের ক্ষুদ্র ও সাধারণ ব্যবসায়ীদের সার্বিক খবরাখবর নেন এবং তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি ঐতিহ্যবাহী এ বাজারের বিভিন্ন সমস্যা সমাধান ও ব্যবসায়ীদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত সকল ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় জনসাধারণের নিকট আগামী নির্বাচনে জয়লাভের জন্য দোয়া, আশীর্বাদ ও পূর্ণ সমর্থন কামনা করেন তিনি।
পথসভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।