বগুড়া মূক বধির সংঘের ৩২ তম বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ প্রশাসক জনাব এ, কে,এম, আহসানুল তৈয়ব জাকির।
তিনি বলেন,বগুড়া আর অবহেলিত থাকবেনা। সরকার কতৃক প্রদেয় সকল সুযোগ সুবিধা মুক বধির সহ দৃষ্টি প্রতিবন্ধী সবাই যোগ্যতা অনুযায়ী পাবেন। লেখাপড়া ও দক্ষতা থাকলে ঘরে বসে না থেকে সরকারি ও বেসরকারি কর্মে অংশ গ্রহনের সুযোগ রয়েছে। প্রধান অতিথি বগুড়া জেলা পরিষদ প্রশাসক জনাব এ, কে,এম, আহসানুল তৈয়ব জাকির এসময় বগুড়া মূক বধির সংঘের অবকাঠামো উন্নয়নে ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন।
জেলা পরিষদ অডিটোরিয়ামে আজ শুক্রবার সকাল ১০ টায় বগুড়া মূক বধির সংঘের সভাপতি আইনজীবী রায়হান আহম্মেদ তালুকদার(রানা) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা কার্যালয় সমাজ সেবা অফিসার জনাব মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ বধির সংস্থার সাবেক সহ সভাপতি জনাব মোঃ সাজ্জাদ হোসেন,বাংলাদেশ বধির সংস্থার সাবেক সাধারন সম্পাদক জনাব মোঃ রহুল কদ্দুছ খাঁন রিপন। সার্বিক পরিচালনায় বগুড়া মূক বধির সংঘের সাধারণ সম্পাদক মাসুদ উল আলম ও সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক রানা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
ইসারা ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ রাব্বি হাসান নাইম।