পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করা ও বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া মহানগর বিএনপির ১নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রেজাউল করিম বাদশা, সভাপতি, বগুড়া জেলা বিএনপি ও মাননীয় সংসদ সদস্য, বগুড়া-৬ (সদর)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু, সভাপতি, বগুড়া মহানগর বিএনপি এবং সহ-সভাপতি, বগুড়া জেলা বিএনপি।
এছাড়াও সমাবেশে বগুড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে।