বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত বিভাগ, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আল মামুন হক, ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপপরিচালক শাফিউজ্জামান, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ হামিদুল হক চৌধুরী হিরু এবং বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ।