ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় তালিকাভুক্ত মা দ ক ব্যবসায়ী ই,য়া,বা সহ গ্রে,প্তা,র

বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলায় অভিযুক্ত তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৭টা ২০ মিনিট পর্যন্ত বগুড়া সদর থানাধীন দক্ষিণ গোদারপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।গ্রেফতার ব্যক্তি হলেন মোঃ রফিকুল ইসলাম (৩৬)। তিনি দক্ষিণ গোদারপাড়া, বগুড়া সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রফিকুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতবাড়ি ও দেহ তল্লাশি করে একটি নীল রঙের সিনথেটিক ব্যাগের ভেতর থেকে জিপারযুক্ত পলি প্যাকেটে রাখা অ্যামফিটামিনযুক্ত কমলা রঙের ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ২৫ গ্রাম।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।অধিদপ্তর আরও জানায়, গ্রেফতার রফিকুল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বগুড়ায় তালিকাভুক্ত মা দ ক ব্যবসায়ী ই,য়া,বা সহ গ্রে,প্তা,র