ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ধারণ করে তরুণদের দেশ ও সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ক্রীড়া সংগঠক, বিভিন্ন দলের খেলোয়াড়, ক্রীড়াপ্রেমীসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন