ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

মাদকমুক্ত সমাজ গঠনে মহিলা দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে বগুড়া মহিলা দলের উদ্যোগে বগুড়া আজিজুল হক কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার। খেলার উদ্বোধন করেন যুবদলের সিনিয়র সদস্য সুজিত জয়সওয়াল।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক মিলন, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সায়লা ইসলাম মুক্তা, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক রঞ্জনা বেগম, সাংগঠনিক সম্পাদক চাঁদ সুলতানা, জেলা মহিলা দলের সদস্য সাদিয়া শারমিন মুমু, ১৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক আলেয়া জাহান মৌ, হালিমা, বিলকিস নাহার মেরি, মানসুরাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুন।খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে ছাগল ও ট্রফি প্রদান করা হয়। আয়োজকরা বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মাদকমুক্ত সমাজ গঠনে মহিলা দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট