ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

এমপি মহিতকে সংবর্ধনা জানালো দলিল লেখক সমিতি

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা দিয়েছে আদমদীঘি দলিল লেখক সমিতি। সোমবার (৩ আগস্ট) বেলা ১২টায় আদমদীঘি দলিল লেখক সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।  সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, আদমদীঘি সাব-রেজিস্ট্রার মুদাচ্ছির হাসান, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা এবং বিএনপি নেতা মেহেদী হাসান প্রমূখ।  এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি দলিল লেখক সমিতির সহসভাপতি আলেফ উদ্দীন, সহসাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ আব্দুস সালামসহ সমিতির অন্যান্য সদস্যরা।

এমপি মহিতকে সংবর্ধনা জানালো দলিল লেখক সমিতি