ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুজিত জয়সোয়ালের বস্ত্র বিতরণ

ছবি: প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বগুড়ায় অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার  বগুড়া শহরের ডালপট্টি দুর্গামন্দির প্রাঙ্গণে সুজিত জয়সোয়ালের উদ্যোগে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার,বগুড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস  বগুড়া মহানগর যুবদলের সভাপতি মোঃ আহসান হাবীব মমি এবং বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মোঃ হাবিবুর রশিদ সন্ধান সহ নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানের আয়োজক সুজিত জয়সোয়াল বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এবং ডালপট্টি সার্বজনীন দুর্গাপূজা কমিটির দায়িত্বে রয়েছেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুজিত জয়সোয়ালের বস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x