ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

সান্তাহারে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

ছবি: প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবি ফাউন্ডেশনের ‘স্বপ্ন সারথি’ কর্মসূচির আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১১টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সান্তাহার আশা ফিলিং স্টেশন চত্বরে শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।

সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক। প্রায় পাঁচ মাস আগে তিনি ব্যাংকটির বগুড়া শাখার ব্যবস্থাপক সামিউল করিমের কাছে সান্তাহার পৌরসভার ৯টি ওয়ার্ডের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল প্রদানের অনুরোধ জানান। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় বগুড়া জেলা প্রশাসনের মাধ্যমে ১১টি বাইসাইকেল বরাদ্দ ও হস্তান্তর করা হয়। পরে বরাদ্দ পাওয়া বাইসাইকেলগুলো সান্তাহারে নিয়ে এসে শিক্ষার্থীদের মাঝে তিনি বিতরণ করেন। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলম স্বপন, ফেরদৌস মাহমুদ, দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, যুবদলের জ্যেষ্ঠ সদস্য সিদ্দিকুর রহমান তুফান, যুবদল নেতা আমিনুল ইসলাম কোহেল ও আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এ উদ্যোগকে তিনি শিক্ষাবান্ধব ও মানবিক কার্যক্রম হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে ব্যাংকের মতো অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সান্তাহারে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x