ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

সান্তাহারে গাছে যুবকের ঝুলন্ত ম*রদেহ,পরিবারের দাবি ‘পরিকল্পিত হ*ত্যা’

ছবি: প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনিতে ছাতিমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় এমডি বাঁধন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিতভাবে বাঁধনকে হত্যা করে মরদেহ গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা ইয়ার্ড কলোনি এলাকার একটি ছাতিমগাছের ডালে বাঁধনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে আদমদীঘি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত বাঁধন সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার মাসুদ রানার ছেলে।

নিহতের মা সীমা বানু অভিযোগ করে বলেন, “এটি আত্মহত্যা নয়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।”

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সান্তাহারে গাছে যুবকের ঝুলন্ত ম*রদেহ,পরিবারের দাবি ‘পরিকল্পিত হ*ত্যা’

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x