ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে:প্রতিমন্ত্রী পুতুল

ছবি: প্রতিনিধি

মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। একই সঙ্গে বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি প্রতিরোধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সমাজ থেকে বাল্যবিবাহের অভিশাপ দূর করতে হবে। যারা এ আইন লঙ্ঘন করবেন, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

সভা শেষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে বাগাতিপাড়া উপজেলার ৩০টি মন্দিরের সভাপতিদের মধ্যে চাল ও ডিও বিতরণ করা হয়। এ ছাড়া ক্লাবগুলোর মধ্যে চার্জার স্প্রে মেশিন, প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন এবং সদস্যসচিব মো. হাফিজুর রহমান বক্তব্য দেন।

সেরাদেশ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে:প্রতিমন্ত্রী পুতুল

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x