ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সান্তাহার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

সান্তাহার ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নবাসীসহ সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সান্তাহার ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির আবহমান সংস্কৃতি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দুর্গাপূজা হয়ে ওঠে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলা।

তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় নাজিম উদ্দীন সনাতন ধর্মাবলম্বীসহ সমাজের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রেখে সবাই মিলে একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।

পরিশেষে তিনি সান্তাহার ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান।

সেরাদেশ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সান্তাহার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দীন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x