ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ওয়ার্ড বিএনপির সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়া মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বনানী মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।প্রধান বক্তা ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন চান, বগুড়া মহানগর বিএনপির সহ-সভাপতি মো. মশিউর রহমান শামিম সিং, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান আলী, সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান তুহিন সিংহ এবং বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী।সমাবেশে সভাপতিত্ব করেন ১৩ নম্বর ওয়ার্ড বগুড়া মহানগর বিএনপির সভাপতি মো. সায়েদুল ইসলাম সাঈদ। সঞ্চালনা করেন ১৩ নম্বর ওয়ার্ড বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক।সমাবেশ শেষে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিয়ে একটি মিছিল বের করা হয়। এতে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ওয়ার্ড বিএনপির সমাবেশ