ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

জুলাই খুনিদের শাস্তির দাবীতে

বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল

বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল
ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন।

মঙ্গলবার আইন কলেজ মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি আজগার আলীর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক মাস্টার আনোয়ারুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।

বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আসলাম হোসেন বিপু, সহ-সভাপতি শাহিনুর আলম, মোরশেদুল ইসলাম সুইট. আব্দুল হাই সিদ্দিকী, আব্দুল কাদের রানা, জামিল মাহমুদ  সাংগঠনিক সম্পাদক নুর আলম প্রমুথ। সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক আব্দুল মতিন বলেন, বৈষম্যবিরোধী কোটা আন্দোলন যখন শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়, তখন সরকার স্বৈরাচারী কায়দায় গণ হত্যায় মেতে উঠেছিল তখন আমাদের শ্রমিক ভাইয়েরা সব সময় পাশে আন্দোলনকারীদের পাশে ছিল। রিকসা শ্রমিকরা রিকসায় করে আহতদের হাসপাতালে নিয়ে গেছে। তিনি বলেন, তারা ভেবেছিল আইন, জেল-জুলুম ও হত্যাকাণ্ডের মাধ্যমে একটি আদর্শিক আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু আল্লাহর কী অপরূপ মহিমা! মাত্র চার দিনের ব্যবধানে যারা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল, তারাই জনগণের তীব্র রোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বিষয় : বগুড়া শ্রমিক মিছিল

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ
বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল
0:00 0:00
1.0x