ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে বগুড়ায় ভিডিও চিত্র প্রদর্শনী

ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বগুড়ায় প্রদর্শিত হলো ঐতিহাসিক আন্দোলনের নানা মুহূর্তের আলোকচিত্র ও প্রামাণ্য ভিডিওচিত্র। রাজপথের আন্দোলন, গণমানুষের অংশগ্রহণ এবং অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনাবলি আলোকচিত্র ও ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে এ প্রদর্শনীতে। 

বুধবার (৫ আগস্ট) বগুড়া মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথায় বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) বগুড়া শাখার আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বিএনপির চেয়ারর্পাসনের উপদেষ্ঠা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার র্মীজা সায়েম মাহমুদ, মহানগর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাহিন, ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সহ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বগুড়া শাখার সভাপতি বজলুর রশিদ সুইট, সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক আল-মুমিন, কোষাধক্ষ্য সাইফুল ইসলাম, প্রর্দশনী সম্পাদক ফিরোজ পশারী রানা, নির্বাহী সদস্য মমিনুর রশিদ শাইন, আব্দুস সালাম, রাশেদুল ইসলাম রাশেদ সহ প্রমূখ। প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য ঘটনা, রাজপথের আন্দোলন, মিছিল-সমাবেশ, সাধারণ মানুষের অংশগ্রহণসহ নানা গুরুত্বপূর্ণ মুহূর্তের আলোকচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি আন্দোলনের বিভিন্ন ঘটনার প্রামাণ্য ভিডিওচিত্রও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। 

উদ্বোধন শেষে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা প্রদর্শনীর বিভিন্ন আলোকচিত্র ঘুরে দেখেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ আলোকচিত্র ও ভিডিওচিত্রের মাধ্যমে সংরক্ষণের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। বিপিজেএ বগুড়া শাখার নেতৃবৃন্দ জানান, সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে আলোকচিত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানের নানা স্মরণীয় মুহূর্ত সংরক্ষণ ও মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী দেখতে সাতমথায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। আলোকচিত্র ও প্রামাণ্য ভিডিওচিত্রের মাধ্যমে আন্দোলনের স্মৃতি দেখার সুযোগ পেয়ে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ ও কৌতূহল দেখা যায়।।

বিষয় : বগুড়া জুলাই চিত্রে

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে বগুড়ায় ভিডিও চিত্র প্রদর্শনী

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x