ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে গুরুত্বারোপ

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত
ছবি: প্রতিনিধি

অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় ৫৭তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মানসম্মত পণ্য উৎপাদন, আন্তর্জাতিক মান অনুসরণ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক জহুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমএসএম আতিকুর রহমান বাদল, বিসিএল টাইলস লিমিটেডের আরিফুল হোসেন আরিফ, রাজাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেডের সৌরভ হাসান এবং বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পণ্যের গুণগত মান বজায় রাখা, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি নিয়মিত বাজার তদারকি ও পণ্যের মান যাচাইয়ের মাধ্যমে ভেজাল এবং নিম্নমানের পণ্যের বিস্তার রোধ করতে হবে।

তারা আরও বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। একই সঙ্গে সাশ্রয়ী জ্বালানির ব্যবহার, পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার এবং টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে জাতীয় ও আন্তর্জাতিক মান অনুসরণ করতে হবে।

বিশ্ব মান দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, পণ্য ও সেবার গুণগত মান উন্নয়ন শুধু ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করে না, বরং শিল্পের বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ
বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত
0:00 0:00
1.0x