ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে রেখে

দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের পাঠচক্র অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

ঐতিহাসিক সুসং সরকারি মহাবিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। "মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা"—এই প্রতিপাদ্যকে ধারণ করে কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রগতিশীল ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।   মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে এ পাঠচক্র আয়োজন করা হয়।  পাঠচক্রের আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার মেলবন্ধন ঘটিয়ে আগামী দিনের ছাত্ররাজনীতির গতিপথ কেমন হওয়া উচিত, তা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

পাঠচক্রটিতে অতিথি ও ছাত্রনেতাদের এক বিশাল সমাগম ঘটে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি মোরশেদ আলম, সাবেক সভাপতি রফিক মিয়া এবং সাবেক সভাপতি নূর আলম খান। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ছাত্র আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে শিক্ষার্থীদের চলমান রাষ্ট্র সংস্কার ও অধিকার আদায়ে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বর্তমান কমিটির পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি সাইমন মিয়া। তিনি উপজেলার ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান।

শিক্ষক ও বুদ্ধিজীবীদের মধ্যে পাঠচক্রে সংহতি জানিয়ে অংশ নেন সুসং সরকারি মহাবিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক জিয়া স্যার বক্তব্যে বলেন সুসং সরকারি মহাবিদ্যালয় অনার্স কোর্স স্বীকৃতি পেয়েছে পাঁচটি সাবজেক্টেড এর উপরে আবেদন করে আসছে যেন খুব দ্রুত হয়ে যাই।  এবং বিশিষ্ট ব্যক্তিত্ব স্বপন সান্যাল স্যার। তারা শিক্ষার্থীদের এমন মেধাভিত্তিক ও মননশীল চর্চার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন যে, আদর্শিক পাঠচক্রই পারে তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস ও অধিকার সচেতন করতে।

এছাড়াও পাঠচক্রটিতে সুসং সরকারি মহাবিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রী এবং ছাত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে এই পাঠচক্রের সমাপ্তি ঘটে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের পাঠচক্র অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x