ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া

ছবি: প্রতিনিধি

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক এবং বদলগাছী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রউফ প্রমুখ।

মহড়ায় অগ্নিকাণ্ডের সময় করণীয়, আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক কৌশল ও নিরাপদে সরে যাওয়ার বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দেওয়া হয়। পাশাপাশি বন্যা, ভূমিকম্প ও বজ্রপাতসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি, দুর্যোগকালীন করণীয় এবং নিরাপত্তাবিষয়ক সচেতনতা তুলে ধরা হয়।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বদলগাছীতে শিক্ষার্থীদের নিয়ে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x