ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

পাবনার নতুন এসপি আবু আশ্রাফের যোগদান, ছুফি উল্লাহ্’র বিদায়

পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফকে ফুল দিয়ে বরণ করা হয়।

পাবনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু আশ্রাফ। একইদিন বিদায়ী পুলিশ সুপার মো: ছুফি উল্লাহকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মো: ছুফি উল্লাহর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন আবু আশ্রাফ।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আগে জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের সঙ্গে মতবিনিময় করেন। এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার লাবিব আব্দুল্লাহ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ রাশিদুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, বদলিজনিত বিদায় উপলক্ষে পাবনা পুলিশ লাইনের শহীদ আব্দুল জলিল মিলনায়তনে বিদায়ী পুলিশ সুপার মো: ছুফি উল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। এবং জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন।

বিদায়ী অনুষ্ঠানে সহকর্মীরা মো: ছুফি উল্লাহ এর দায়িত্বশীল নেতৃত্ব, পেশাদারিত্ব এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর অবদানের প্রশংসা করেন। একইসঙ্গে নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফের নেতৃত্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, মাত্র আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার পুলিশ সুপার (এসপি) মো: ছুফি উল্লাহকে বদলি করা হলো। চলতি বছরের ৭ মে পাবনার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। 

গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), ঢাকার বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়।

একই প্রজ্ঞাপনে এন্টি টেররিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। তিনি বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি বরিশালের বাকেরগঞ্জে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পাবনার নতুন এসপি আবু আশ্রাফের যোগদান, ছুফি উল্লাহ্’র বিদায়

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x