ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র জয়ের মৃ*ত্যু

নিহত জিহাদ হাসান জয় (২২)

জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জিহাদ হাসান জয় (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের রানুর চাতাল এলাকায় ওমর তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত জিহাদ হাসান জয় ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শিশি গ্রামের জাইদুল ইসলামের ছেলে। তিনি এ বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অনার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন জিহাদ। পথে রানুর চাতাল এলাকায় ওমর তেলের পাম্পের সামনে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ সময় মোটরসাইকেলসহ ছিটকে পড়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। এতে বুকে গুরুতর আঘাত পান তিনি।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন,সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোটরসাইকেল  চালানোর সময় চালকদের সতর্ক থাকতে হবে। অতিরিক্ত গতি এড়িয়ে চলা, ট্রাফিক আইন মেনে চলা এবং হেলমেট ব্যবহার করা জরুরি। সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনা ও প্রাণহানির কারণ হতে পারে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র জয়ের মৃ*ত্যু

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x