ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের বৃক্ষরোপণ

ফলজ, বনজ, ঔষধি গাছের বিভিন্ন চারা রোপণ

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নেত্রকোণার দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি), বাংলাদেশ। 

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে বিরিশিরিস্থ জিবিসি মিশন কম্পাউন্ডে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গারো ব্যাপ্টিস্ট কনভেনশন কেন্দ্রীয় কমিটির  বাংলাদেশ-এর প্রেসিডেন্ট মি.সুবন্ত রাখো। কর্মসূচিতে সংগঠনের গারো ব্যাপ্টিস্ট কনভেনশন, বাংলাদেশ জিবিসি সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট মি. সুবন্ত রাখো, ভাইস- প্রেসিডেন্ট পা. শিমোন বনোয়ারী, জেনারেল সেক্রেটারি পা. দীপক রিছিল, মিশন বোর্ড চেয়ারম্যান রেভারেন্ড স্টিফেন আশীষ রেমা, জিবিসি উইমেন সোসাইটির পক্ষে সহ-সভানেত্রী ডিকনেস লুদিয়া মালঞ্চ সাংমা, সম্পাদিকা পা. নিষ্ঠা জাম্বিল, বিরিশিরি বিভাগের পক্ষে প্রেসিডেন্ট পা. পুলিন রাংসা, সেক্রেটারী পা. সমীরণ রেমা সহ নেতৃবৃন্দ, সদস্য, বিভিন্ন বয়সী শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন চারা রোপণ করা হয়। 

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।

বাংলাদেশ জিবিসি সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট মি. সুবন্ত রাখো বলেন,বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। একটি গাছ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।"

"বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x