ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

কালাইয়ে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ

রিতার কবর জিয়ারতে জনপ্রশাসন খাদ্য প্রতিমন্ত্রী

শহীদ রিতার কবর জিয়ারত করছেন জনপ্রশাসন খাদ্য প্রতিমন্ত্রী মো.আব্দুল বারী।

জয়পুরহাটের কালাইয়ে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ কলেজছাত্রী রিতা আক্তারের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

তিনি তাঁর নির্বাচনী এলাকায় সফরকালে শহীদ রিতার তালখুর গ্রামের বাড়িতে যান। এ সময় তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টায় জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে শহীদ রিতার কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী। পরে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের প্রতি সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বারী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, শহীদ রিতা আক্তারের পরিবারের সদস্য, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকার মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন রিতা আক্তার। আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন এবং পরে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাঁর মরদেহ গ্রামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে এনে দাফন করা হয়। রিতা আক্তার ঢাকার দুয়ারীপাড়া কলেজের শিক্ষার্থী ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রিতার কবর জিয়ারতে জনপ্রশাসন খাদ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x