ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

কার্যকরী সভাপতি হয়েছেন বুলবুল আহম্মেদ

আদমদীঘির মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ ও সম্পাদক দুলাল

সভাপতি মাসুদ আহম্মেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান দুলাল।

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আদমদীঘি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গত রবিবার (২৭ জুলাই) বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সূত্র নং-২৪০(৫)২/২৬ মূলে ভারপ্রাপ্ত সভাপতি মো. আসলাম হোসেন এবং সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটিতে ৮ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি রয়েছে।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাসুদ আহম্মেদ চৌধুরী, কার্যকরী সভাপতি বুলবুল আহম্মেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান দুলাল। এছাড়াও বিভিন্ন পদে ২৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদে রয়েছেন মো. খন্দকার কামরুজ্জামান মধু, গুড্ডু এহসান,মিজানুর রহমান তালুকদার জিকো সহ ৮ জন ।

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটি শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে এসব জনপ্রতিনিধিরা আশাবাদী।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আদমদীঘির মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ ও সম্পাদক দুলাল

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x