ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

জয়পুরহাটে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া অশোক কুমার দাস।

জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার মামলায় বড় ভাই অশোক কুমার দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রোববার (২ আগস্ট) বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয় আদালত)-এর বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত অশোক কুমার দাস জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছেলে।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, নিহত সিদ্ধেশ্বর দাস পেশায় একজন লোহার কর্মকার ছিলেন। পারিবারিক জমিজমা নিয়ে বড় ভাই অশোক কুমার দাসের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

২০০৯ সালের ১৬ নভেম্বর দুপুরে কামারশালায় কাজ শেষে দোকানের সামনে একটি বেঞ্চে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন সিদ্ধেশ্বর। এ সময় অশোক সেখানে গিয়ে দোকানে থাকা একটি ভারী হাতুড়ি দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করার চেষ্টা করলে অভিযুক্ত অশোক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সিদ্ধেশ্বরকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় চার মাস চিকিৎসাধীন থাকার পর ২০১০ সালের ২৯ মার্চ তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী কামনা রানী পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ এবং উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x