ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

সমাগম গুড়িয়ে দিল বগুড়া সিটি কর্পোরেশন

বগুড়া মহানগরের সাতমাথা এলাকার সিটি কর্পোরেশনের মালিকানাধীন সমাগম মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে ভেঙ্গে ফেলে সিটি কর্পোরেশন।

বগুড়া সাতমাথা এলাকার সিটি কর্পোরেশনের মালিকানাধীন সমাগম মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে ভেঙ্গে ফেলে সিটি কর্পোরেশন। রোববার (২আগস্ট) বিকেল থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহা. জাহাঙ্গীর আলমের উপস্থিতে ভবনটি ভাঙ্গা শুরু করেন সিটি কর্পোরেশন।

এসময় আভিযানিক দলে আরও ছিলেন সিটি কর্পোরেশনের হাট বাজার পরিদর্শক আব্দুল হাই, বগুড়া সদর থানা পুলিশ এবং সিটি কর্পোরেশনের নিয়োগকৃত স্বেচ্ছাসেবক ও গার্ডবাহিনী। মার্কেটটির বেহাল দশা, ঝুকিপূর্নভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা এবং অবৈধ ভাড়া বাণিজ্য নিয়ে গত ২৩ জুলাই “বগুড়ার সমাগম মার্কেট পরিত্যক্ত ঘোষণার আড়ালে চলছে ভাড়া বাণিজ্য” খবর প্রকাশিত হয়।

এছাড়াও, অনলাইন ওয়েব পোর্টালে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকপেজে সচিত্র প্রতিবেদন প্রকাশ করে দৈনিক করতোয়া। এসব বিষয়ে জানতে চাইলে সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহা. জাহাঙ্গীর আলম বলেন, দৈনিক করতোয়ার খবর প্রকাশের অনেক আগে থেকেই সমাগম মার্কেটটি পরিত্যাক্ত ঘোষণা করেন সাবেক পৌরসভা পর্ষদ।

নবসৃষ্ট সিটি কর্পোরেশনও সেই ধারাবাহিকতায় মার্কেটটিকে ‘পরিত্যাক্ত’ হওয়ায় এটি ছেড়ে দেওয়ার জন্য ব্যবহারকারীদের সতর্ক করেন ও নির্দেশনা প্রদান করে। প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি সংকট, পৌরসভার নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকা সহ বিবিধ কারণে মার্কেটটি পরিত্যাক্ত ঘোষণা করার পরও কিছু অসাধু ব্যবসায়ী তা ব্যবহার করে আসছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সমাগম গুড়িয়ে দিল বগুড়া সিটি কর্পোরেশন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x