ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় সাগর হত্যার আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নিহতের ভাই আরিফুল ইসলাম স্বপন।

বগুড়ার শাখারিয়া ইউনিয়নের সাগর মণ্ডলের হত্যাকারিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার (২ আগস্ট) বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহজাহানপুর পাঁচবাড়িয়াহাটের বাসিন্দা ও নিহতের ভাই আরিফুল ইসলাম স্বপন এই হত্যাকান্ডের বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,  গত ২৩ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে  তাঁর ভাই সাগর মণ্ডল সন্ত্রাসীদের হামলার শিকারে প্রাণ হারান। এই হত্যাকাণ্ডের ঘটনায় পরের দিন ২৪ জুলাই নিহতের বাবা শাহাদাৎ হোসেন বাদী হয়ে  বগুড়া সদর থানায় ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছে জিলহজ মণ্ডল, ইসমাঈল হোসেন, নাজমুল হুদা শামীম, মেহেদী হাসান শাওন, সুজন মিয়া, শিমুল, লিটন মিয়া, রানু মিয়া, জাহিদ মণ্ডল, মিজানুর রহমান, তারাজুল ইসলাম, রব্বানী এবং মো. আঃ কুদ্দুস ও আরিফ প্রামাণিকসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ১১ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। উল্টো আসামিরা বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে নিহতের পরিবারকে নানাভাবে হুমকি ও ধামকি দিয়ে যাচ্ছে, যার ফলে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। 

পরিশেষে, প্রশাসনের উচ্চ মহলের প্রতি জোর দাবি জানিয়ে তিনি দ্রুত এসব আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির সুব্যবস্থা করার বিনীত অনুরোধ জানান।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় সাগর হত্যার আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x