ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

পত্নীতলায় বাণিজ্য মেলার উদ্বোধন

পত্নীতলায় বাণিজ্য মেলার উদ্বোধন
মেলার উদ্বোধন করেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা

নওগাঁর পত্নীতলায় মাসব্যাপি গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় নজিপুর পাবলিক মাঠে মেলার উদ্বোধন করেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।

এ সময় উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, আয়োজক কমিটির সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য প্রদর্শন, পন্য বেচা-কেনাসহ শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন সরঞ্জাম বসানো হয়েছে। 

আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি গ্রামীণ শিল্পের বিকাশ, ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়াও মেলাটি গ্রামীণ উদ্যোক্তাদের জন্য নতুন উদ্ভাবনী পণ্য সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পত্নীতলায় বাণিজ্য মেলার উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ
পত্নীতলায় বাণিজ্য মেলার উদ্বোধন
0:00 0:00
1.0x