ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের যোগদান

দুদকের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন সাইদুর রহমান খান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মো: সাইদুর রহমান খান। রবিবার (২ আগস্ট) তিনি দায়িত্ব গ্রহণ করেন। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো: আকতারুল ইসলাম এ তথ্য জানান।

গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো: সাইদুর রহমান খানকে দুদকের সচিব পদে পদায়ন করা হয়। গত ৫ জানুয়ারি থেকে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মো: সাইদুর রহমান খান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একইসঙ্গে শিক্ষা বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন।

পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্রিনউইচ থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দুদকের নতুন সচিব সাইদুর রহমান খানের যোগদান

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x