ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ায় ইয়াবা ও হেরোইনসহ নারী আটক

বগুড়ায় ইয়াবা ও হেরোইনসহ নারী আটক
গ্রেপ্তার ফাহিমা।

বগুড়া মহানগরের ৪ নম্বর ওয়ার্ডের চকসুত্রাপুর (হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড) এলাকায় ইয়াবা ও হেরোইন কারবারের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাকে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটক হওয়া নারীর নাম ফাহিমা। তিনি হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকার মৃত বাবুর স্ত্রী। স্থানীয়দের দাবি, ফাহিমা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আটকের সময় তার কাছ থেকে কী পরিমাণ ইয়াবা বা হেরোইন উদ্ধার হয়েছে এবং কোন সংস্থা অভিযান পরিচালনা করেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ায় ইয়াবা ও হেরোইনসহ নারী আটক

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ
বগুড়ায় ইয়াবা ও হেরোইনসহ নারী আটক
0:00 0:00
1.0x