ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

২য় বছর পূর্তি উপলক্ষ্যে

নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সমাবেশ ও গনমিছিল

নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বছর পূর্তি উপলক্ষ্যে সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে ইসলামি আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার আয়োজনে সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়। গনমিছিলটি শহরের মাদ্রাসামোড় থেকে শুরু হয়ে হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসামোড়ে এসে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ  নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী,সহ সভাপতি মাওলানা আব্দুল রকিব,এম এম ওমর ফারুক,সাধারন সম্পাদক মাওলানা খলিলুর রহমান সহ ইসলামী আন্দোলন বাংলাদেশর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন

অন্যায়, অবিচার, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই তাদের ন্যায্য দাবি থেকে বিচ্যুত করতে পারে না। যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি।

আমাদের প্রত্যাশা, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে—এটাই হোক আমাদের অঙ্গীকার।

শুধু স্মরণ করলেই হবে না; জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো অন্যায়-অবিচার থাকবে না এবং মানুষ তার ন্যায্য অধিকার নিয়ে স্বাধীনভাবে বাঁচতে পারবে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সমাবেশ ও গনমিছিল

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x