ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বদলগাছীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নওগাঁ ৩ আসনের এমপি মো. ফজলে হুদা।

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে নওগাঁর বদলগাছীতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, জুলাইয়ের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য মাইলফলক। শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সভা শেষে জুলাই শহীদ রিদোয়ান শরীফ রিয়াদের পক্ষে সম্মাননা স্মারক ও পুরুষ্কার গ্রহন করেন তার মামা মো. সারোয়ার আজম এবং ১১ জন জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও পুরুষ্কার প্রদান করা হয়। পাশাপাশি তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি এবং ভবিষ্যতে তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. পলাশ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী- শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বদলগাছীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x