ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

আদমদীঘিতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ার আদমদীঘিতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জামায়াতের দলীর কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের আদমদীঘি শাখার আমীর হাফেজ আতোয়ার হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। হাসিনা পালানোর দুই বছর পার হয়ে গেলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করা হয়নি। কোনভাবেই শহীদদের রক্তের সাথে গাদ্দারী সহ্য করা হবে না।

হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে অবিলম্বে ‘জুলাই জাতীয় সনদ’ ও সংবিধান সংস্কারের মাধ্যমে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা বাস্তবায়নের জোড় দাবি জানান বক্তারা।

এসময় জুলাই অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন-সাবেক উপজেলা শিবিরের সভাপতি ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মো: এনামুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ ইউনুস আলী, সেক্রেটারী গোলাম রাব্বানী এবং ১১ দলের নেতৃবৃন্দ।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

আদমদীঘিতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x