বগুড়ার আদমদীঘিতে একটি পুকুর থেকে ৬০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগষ্ট) বেলা ২টায় উপজলার চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর গ্রামের জনৈক আনূকুল সরকারের বাড়ির পাশে সষ্ঠীতলা নামক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, বুধবার উপজেলার কাঞ্চনপুরে সষ্ঠীতলা নামক ওই পুকুরের পানিতে দুপুর ২টার দিকে গ্রামবাসী অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পায়। এরপর আদমদীঘি থানা পুলিশে খবর দিলে বিকল ৪টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। মৃত ওই ব্যক্তির শরীরে আঘাতের কোন চিহৃ পাওয়া যায়নি। লাশের ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্ররণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে তার মৃত্যুর রহস্য জানা যাবে। এ ঘটনায় একটি অপমত্যু মামলা করা হয়েছে।