ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

কালাইয়ে মেয়র প্রার্থিতা ঘোষণা করে উন্নয়নের প্রতিশ্রুতি আনিছুরের

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ঘোষণা করেছেন জয়পুরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি মো. আনিছুর রহমান তালুকদার। তিনি নির্বাচিত হলে পৌরবাসীর পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কালাই বাসস্ট্যান্ড চত্বরে স্থানীয় পৌরবাসীর উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মোফাজ্জল হোসেন তালুকদার।

এ সময় বক্তব্য দেন কালাই পৌর বিএনপির সদস্য রেজাউল ইসলাম, কালাই পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শামীম তালুকদার, অ্যাডভোকেট নাফিউজ্জামান তালুকদার (ডলার), আব্দুল কাইয়ুম, বজলুর রহমান, লুৎফর রহমানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে আনিছুর রহমান তালুকদার বলেন, "বিগত সরকারের সময় নানা প্রতিকূলতা উপেক্ষা করে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। দলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা চাই। নির্বাচিত হলে পৌরবাসীর পাশে থেকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব কালাই পৌরসভা গড়ে তুলতে কাজ করব।"

সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলীয় বিভিন্ন স্লোগান দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কালাইয়ে মেয়র প্রার্থিতা ঘোষণা করে উন্নয়নের প্রতিশ্রুতি আনিছুরের

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x