দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া মহানগর শাখার আয়োজনে জুলাই ৩৬ সাংস্কৃতিক উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ খোকন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিবেশিত হয়।
অনুষ্ঠানে গণসঙ্গীত জুলাই ৩৬ পরিবেশন করেন দেশ বরেণ্য শিল্পী মেহেদী হাসান ও রাকিব হাসান। সাংস্কৃতিক পরিবেশেন করে দেশীয় সাংস্কৃতিক সংসদ মহানগর শাখা ও সমন্বয় সাংস্কৃতিক সংসদ বগুড়া।
বগুড়া মহানগর সভাপতি সৈয়দ মোস্তফা কামালের সভাপতিত্বে মহানগর সেক্রেটারী শরিফুল ইসলাম সবুজের পরিচালনায় সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ বগুড়া মহানগর শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বক্তব্যে তিনি বলেন, ২৪ এর জুলাই শত জুলুম, নিপীড়ন ও অত্যাচার মোকাবিলা করে আন্দোলনকারীদের ৩৬ জুলাই গণসঙ্গীত পরিবেশন করে ছাত্র-জনতার আন্দোলনে সহযোগিতা করেছে। ফ্যাসিবাদী শাসনে পিষ্ট জনগণ কে মুক্তিদানে কাজ করেছে। প্রায় দেড় হাজার শহীদ, হাজার-হাজার আহত ও পঙ্গুত্ব বরণকারীদের ত্যাগে অর্জিত জুলাই বিপ্লব আমরা হারিয়ে যেতে দিবো না।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লব কোন একক দল বা গোষ্ঠীর অর্জন নয়, এই বিপ্লব ফ্যাসিবাদের বিরুদ্ধে নিপীড়িত-নির্যাতিত ও মজলুম জনগোষ্ঠীর সম্মিলিত প্রতিরোধ। দেশের মানুষের মুখে হাসি ফুটিয়ে সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক আ স ম আব্দুল মালেক, রফিকুল আলম, আব্দুস সালাম তুহিন, মোখলেছুর রহমান মুকুল এবং মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে শহীদ আবু সাঈদ, মুগ্ধ বুলেটে শহীদ হওয়ার দৃশ্য পরিবেশন করা হয়। উৎসবে বিভিন্ন বই ও পত্রিকার স্টল স্থাপন করা হয়।