ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

সভাপতি সাগর, সম্পাদক গিফারী, সাংগঠনিক রানা

বদলগাছী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বদলগাছী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

নওগাঁর বদলগাছী প্রেসক্লাবের তিন বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে সমান ভোট পাওয়ায় সানজাদ রয়েল সাগর ও এমদাদুল হক দুলু দেড় বছর করে দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু জর গিফারী।

গত ২১ জুলাই নওগাঁ জেলা পরিষদ ডাকবাংলোয় বদলগাছী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সভাপতি পদে সানজাদ রয়েল সাগর ও এমদাদুল হক দুলু সমান সংখ্যক ভোট পান। ফলে সভাপতি পদে সেদিন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

পরে সভাপতি পদে দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় ১০ আগস্ট প্রেসক্লাবের সাধারণ সভায় সিদ্ধান্ত হয়, তিন বছর মেয়াদি কমিটির প্রথম দেড় বছর সভাপতির দায়িত্ব পালন করবেন সানজাদ রয়েল সাগর এবং পরের দেড় বছর দায়িত্ব পালন করবেন এমদাদুল হক দুলু। সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

কমিটিতে সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. রুবেল হোসেন এবং সর্বসম্মতিক্রমে মো. আরমান হোসেন নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আবু জর গিফারী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে খালিদ হোসেন মিলু, সাংগঠনিক সম্পাদক পদে রানা হামিদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে সৈকত হোসেন, কোষাধ্যক্ষ পদে ইউসুফ আব্দুল্লাহ এবং দপ্তর সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান খান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ২১ জুলাই ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ডা. মো. নাজমুল ইসলাম।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বদলগাছী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ
বদলগাছী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
0:00 0:00
1.0x