ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

বগুড়ার সাবগ্রামে চকসরতাজ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ছবি: প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় বগুড়ার সাবগ্রাম ইউনিয়নের অন্তরগত চকসরতাজ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফলজ, ঔষধী ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সকালে সাবগ্রাম ইউনিয়নের চকসরতাজ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে এ কর্মসূচী পালিত হয়। 

জাহারুল বারী সাকিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক আতাউর রহমান মিঠু, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাবেদ আলী ফকির, বগুড়া সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাশেদুর রহমান, সাবগ্রাম ইউনিয়নের সচিব শহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি সদস্য জহুরুল ইসলাম, বাকী সরকার দাদু ভাই, মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুন্নবি মন্ডলসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের হাতে চারা গাছ তুলে দেওয়ার এই উদ্যোগ তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ ও তা পরিচর্যায় উৎসাহিত হবে, যা ভবিষ্যতে সবুজ ও টেকসই পরিবেশ গড়তে সহায়ক হবে।

পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও বনজ চারা বিতরণ করা হয় এবং সেগুলোর সঠিক পরিচর্যার নির্দেশনামা প্রদান করা হয়।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বগুড়ার সাবগ্রামে চকসরতাজ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x