ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

দেশব্যাপী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ,প্রতিবাদে মানববন্ধন ও হ্যান্ডবিল বিতরণ

‎সারা দেশব্যাপী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ আস্তে আস্তে আরো ভয়াবহ রূপ ধারণ করছে। এর ফলে জনজীবন ও রেলের উন্নয়নে বেগ পেতে হচ্ছে। যেখানে রেলের লোকবল সংকট মেটাতে হিমশিম খেতে হয় সেখানে আলাদা করে জনসচেতনতা ও প্রচারকার্য সম্পন্ন করা বাংলাদেশ রেলওয়ের পক্ষে সম্ভব নয়। সে ক্ষেত্রে রেলের স্থায়ী চাকরিজীবী সন্তানদের দ্বারা সৃষ্ট সংগঠন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি ২০১৪সালে যাত্রা শুরু করে যা এখন রেলের সংকট মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছে। 

এর ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি বগুড়া জেলা শাখার উদ্যোগে সারা দেশব্যাপী জনসচেতার অংশ হিসেবে বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমানের পিত্র ভূমি বগুড়া হতে শুভ উদ্বোধন করা হয়। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, স্টেশন এলাকায় ধূমপান নিষেধ ও বিনা টিকিটে রেল ভ্রমণ দণ্ডনীয় অপরাধ প্রতিবাদ স্বরূপ মানববন্ধন ও হ্যান্ডবিল বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু ,বগুড়া রেলওয়ে ফাড়ী (আই.সি), বগুড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও উক্ত সংগঠনের সান্তাহার শাখার আহবায়ক মশিউর রহমান মাখন এবং বগুড়া শাখার সভাপতি ইমাম হোসেন রকি,সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ সাদ্দাম,সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন, মহিলা সম্পাদিকা সাদিয়া আক্তার লিজা, কার্যকরী সদস্য আল রাব্বি,কাওছার,বিপ্লব,জুয়েল,শামীম,রবিসহ আরো অনেকে।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

দেশব্যাপী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ,প্রতিবাদে মানববন্ধন ও হ্যান্ডবিল বিতরণ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x