ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সেরাদেশ

প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করনে ফুলবাড়ীতে সমন্বয় সভা

ছবি: প্রতিনিধি

প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনীয় সহায়তা, সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সমন্বয় ও লিংকেজ নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টায় পৌর শহরের পুর্ব গৌরীপাড়া গ্রামে সিসিডিবি এর এরয়িা অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।

সিসিডিবি এর ‘সমান আওয়াজ প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে সহযোগিতায় ছিলেন কোডি ইনিস্টিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি,  এন্ড গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম। তিনি প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিত করে তাদের সরকারি ও বেসরকারি সেবার সঙ্গে যুক্ত করতে কমিউনিটি সহযোগীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিসিডিবি এর ‘সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাদিজা আক্তার, নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার নাজনিন আক্তার, বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ

এতে সিএসও সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, যুবনেতা, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী, এনজিওকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আলোচনায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন চিহ্নিতকরণ, সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রবেশাধিকার, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ ও লিংকেজ তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের অধিকার, সুযোগ ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, নারীর নেতৃত্ব এবং জবাবদিহিমূলক সুশাসন আরও শক্তিশালী হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সেরাদেশ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করনে ফুলবাড়ীতে সমন্বয় সভা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক মন্ডলীর সভাপতি: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম
সম্পাদক: আতোয়ার হোসেন
বার্তা সম্পাদক: তরিকুল ইসলাম।

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সেরাদেশ

0:00 0:00
1.0x