বগুড়া মহানগরীকে পরিচ্ছন্ন ও আধুনিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের "করতোয়া" সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের সভাপতিত্বে এই বিশেষ সভায় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। বগুড়া সিটি কর্পোরেশনের ০১-০৫ নম্বর ওয়ার্ডের সমন্বয় কমিটির সদস্যবৃন্দের সাথে নগরীর সার্বিক উন্নয়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।